আমাদের সম্পর্কে

বর্তমানে বাংলাদেশে অসংখ্য ই-কমার্স সাইট থাকলেও নিয়মিত প্রতারণা ও নিম্নমানের পণ্য সরবরাহের কারণে মানুষ অনলাইন কেনাকাটায় এখনও পুরোপুরি ভরসা করতে পারছেন না। এরকম একটি অবস্থার মাঝেও আমাদের অনেক তরুণ শিক্ষার্থী, উদ্যোক্তা, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী ফেসবুক ভিত্তিক অনলাইন বিজনেস বা এফ-কমার্সের দিকে আগ্রহী হয়ে উঠছেন এবং গ্রাহকের কাছে গুণগত পণ্য সরবরাহের চেষ্টা করছেন।

তবে এই উদ্যমী তরুণরা পৃথক পৃথকভাবে কাজ করায় অনলাইন বাজারে নিজেদেরকে সম্পূর্ণভাবে মেলে ধরতে পারছেন না। এছাড়াও বড় পরিসরে গ্রাহককে সেবাও দিতে পারছেন না। তাই এসব উদ্যমী, সৎ ও বিশ্বস্ত তরুণ উদ্যোক্তাদের একটি মাত্র প্লাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করছে Rialto.com.bd.

রিয়ালটো একটি ই-কমার্স ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম যেখানে এই তরুণ শিক্ষার্থী, উদ্যোক্তা, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনলাইন ভিত্তিক বিজনেসে উৎসাহ দেয়ার পাশাপাশি গ্রাহকদের নিরাপদ ও মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

এটি এমন একটি অনলাইন বাজার যেখানে তরুণ উদ্যোক্তা ও গ্রাহকগণ একটি ওয়েবসাইটের মাধ্যমে নিশ্চিন্তে সকল ধরনের পণ্য কেনাবেচা করতে পারবেন। রিয়ালটো গ্রাহককে দেশের সেরা ও গুণগত পণ্যের নিশ্চয়তা, দ্রুত ডেলিভারি, নিরাপদ পেমেন্ট ও সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও আমাদের রয়েছে একটি নিবেদিত দল যা আমাদের ওয়েবসাইটকে গ্রাহকদের জন্য সর্বাধিক সুরক্ষিত করতে সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তা এই প্লাটফর্মটি প্রতিষ্ঠা করেন। কৃষিবিদ হয়ে দেশের কৃষকের পাশে দাঁড়াতে, তরুণদের উদ্যোক্তা হতে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রসারের লক্ষ্যে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা।

উদ্যোক্তাদের উৎপাদিত মানসম্মত পণ্য দেশের মানুষের কাছে সুলভ মূল্যে সরবরাহ করার জন্য তরুণ উদ্যোক্তাদের এই স্বপ্নের বাজার। গ্রামীণ ও শহুরে মানুষকে একই সুতোয় গেঁথে এ দেশের বাজার ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন এই তিন তরুণ।

রিয়ালটো এর একজন নিয়মিত গ্রাহক কিংবা উদ্যোক্তা হিসেবে যুক্ত হয়ে আপনিও হতে পারেন এই স্বপ্নের সারথি।