কিছু সুবিধাসমুহ
বর্তমানে বাংলাদেশে অসংখ্য ই-কমার্স সাইট থাকলেও নিয়মিত প্রতারণা ও নিম্নমানের পণ্য সরবরাহের কারণে মানুষ অনলাইন কেনাকাটায় এখনও পুরোপুরি ভরসা করতে পারছেন না। এরকম একটি অবস্থার মাঝেও আমাদের অনেক তরুণ শিক্ষার্থী, উদ্যোক্তা, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী ফেসবুক ভিত্তিক অনলাইন বিজনেস বা এফ-কমার্সের দিকে আগ্রহী হয়ে উঠছেন এবং গ্রাহকের কাছে গুণগত পণ্য সরবরাহের চেষ্টা করছেন।
তবে এই উদ্যমী তরুণরা পৃথক পৃথকভাবে কাজ করায় অনলাইন বাজারে নিজেদেরকে সম্পূর্ণভাবে মেলে ধরতে পারছেন না। এছাড়াও বড় পরিসরে গ্রাহককে সেবাও দিতে পারছেন না। তাই আপনার মতো সকল উদ্যমী, সৎ ও বিশ্বস্ত তরুণ শিক্ষার্থী, উদ্যোক্তা, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে একটি মাত্র প্লাটফরমে নিয়ে আসার জন্য কাজ করছে Rialto.com.bd.
বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে যারা উদ্যোক্তা হতে চান বা ইতিমধ্যে অনলাইন বিজনেস শুরু করছেন, ক্ষুদ্র ব্যবসায়ী বা চাকুরিজীবীদের নিয়েই কাজ করছে Rialto। এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের প্রমোট করার সুযোগ পাবেন। নিজের ব্যবসাকে আরও প্রসারিত করতে পারবেন। এছাড়াও অনেক মানুষকে সেবা করার সুযোগ পাবেন।
আপনার একটি ছোট্ট অনলাইন বিজনেস আর আপনার আগ্রহ থাকলেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এর সাথে কোনো চার্জের সম্পর্ক নেই।
আপনার জাতীয় পরিচয়পত্র ও পেশাদারিত্বের প্রমাণ থাকলেই খুব সহজেই আমাদের সাইটে আপনার বিজনেসের নামে একটি স্টোর খুলে ফেলতে পারবেন। আর পেয়ে যাবেন সাজানো গোছানো ও আকর্ষণীয় একটি ড্যাশবোর্ড।
এই একটি ড্যাশবোর্ডের মাধ্যমেই আপনি আপনার সকল পণ্যের ইনভেন্টরি তৈরী, ক্রয়-বিক্রয়ের হিসেব, অর্ডার ম্যানেজমেন্ট আর অনায়াসেই দেখতে পারবেন পুরো মাসের আয়-ব্যয়ের রিপোর্ট।
ফেসবুকে একই পণ্য বারবার আপলোড করতে হয়। Rialto তে একবার পণ্যের তালিকা করে ফেললেই ঝামেলা শেষ। আপনি সম্পূর্ণ বিনামূল্যে পণ্যের তালিকা করতে পারবেন। স্টোর ভাড়া হিসেবে কোনো মাসিক বা বাৎসরিক ফি দিতে হবে না।
তবে আপনার সকল পণ্যের গ্রাহকের সাথে আর্থিক লেনদেন ও টেকনিক্যাল ব্যবস্থাপনার জন্য প্রতিটি পণ্য বিক্রয়ের সময়ে একেবারেই সামান্য কিছু সার্ভিস চার্জ নেয়া হবে যা এত সুযোগ সুবিধার বিপরীতে তেমন কিছুই না।
আমাদের রয়েছে শক্তিশালী টেকনিক্যাল টিম এবং পরিসেবা যা আপনার ব্যবসা পরিচালনা, প্রচার এবং বৃদ্ধি করতে সহজ করে তুলবে। এছাড়াও আমাদের উপদেষ্টা পরিষদ আপনার অনলাইন বিজনেস পরিচালনা ও প্রসার ঘটাতে আপনাকে সবসময় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে।
রেজিট্রেশন করুন এবং আপনার পণ্য তালিকাভুক্ত করুন, অর্ডার পেলে দ্রুত সময়ে পণ্য ডেলিভারি করুন, প্রতি সপ্তাহে পেমেন্ট সংগ্রহ করুন এবং আপনার অনলাইন বিজনেসটিকে নিয়ে যান অন্য এক মাত্রায়।
এছাড়াও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন…
উদ্যোক্তারা তাদের পন্য বিভিন্ন কন্ডিশন অনুযায়ী হোম ডেলিভারী করে থাকেন , জায়গা ও অবস্থান ভেদে আপনাকে কিছু চার্জ হোম ডেলিভারীর জন্য দেয়া লাগতে পারে । ডেলিভারীতে কোনো সমস্যা হলে সরাসরি ভেন্ডরদের সাথে লাইভ চ্যাট অথবা ইমেইলে যোগাযোগ করুন








