Show
36
অনেক আঁধার পেরিয়ে
কিছু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম। সুখ, সফলতা, স্বপ্নের আলেয়াকে ঠিকই তারা চিনতে পারেন। স্বপ্ন-বেচা চোরাকারবারিদের মধুর কথাও ভোলাতে পারে না তাদের। ঠিকই তারা চিনে নেন চিরসুখের, চিরশান্তির, চিরসফলতার সেই পথ। সুখ সন্ধানীদের ভালোবেসে চিনিয়ে দেন…
পথিক, সুখ এই পথে, এ পথেই আছে…
কী সেই পথ ? সেই পথের দিশা নিয়েই ‘অনেক আঁধার পেরিয়ে’।
অন্ধকার থেকে আলোতে ৩
সত্য সন্ধানীদের বিশ্বাসের পালে হাওয়া দিতেই এই বইটি।
আরজ আলী সমীপে
আরজ আলী মাতুব্বর ধর্মের মৌলিক বিষয়গুলো নিয়ে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করেছেন উনার 'সত্যের সন্ধান' বইটিতে। 'আরজ আলী সমীপে' সেই বইয়ের সংশয়, সন্দেহ, যুক্তি এবং তথ্যের বিপরীতে রচিত। বইটি আরজ আলী মাতুব্বরের উত্থাপিত সন্দেহের জট খুলতে পাঠককে সাহায্য করবে ইন শা আল্লাহ।
আর্গুমেন্টস অব আরজু
লেখক মিথ্যার বিরুদ্ধে লড়াই করতে লিখেছেন ‘আর্গুমেন্টস অব আারজু’ শীর্ষক বইটি। বইটিতে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এছাড়াও কুরআনের ভাষা অলংকারের বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। বিশেষ করে বৈজ্ঞানিক ব্যাখা গুলোকে তিনি কুরআনের সাথে মিলিয়ে দিয়েছেন। নাস্তিকদের প্রতিষেধক হিসেবে তো বটেই মুসলিম ভাইদের জন্যও বইটিতে জানার অনেক কিছু আাছে।
আল কুরআনুল কারীম
আল-কুরআনুল কারীম : বাংলা অনুবাদ
[নুরানী টাইপে আয়াতে কারীমা, সূরার সংক্ষিপ্ত আলোচনা, অনুবাদ, প্রয়োজনীয় টীকা]
ইমাম সিরিজ (১-৬খন্ড)
আমাদের প্রত্যাশা—এই সিরিজের প্রতিটি বই আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং সেই সাথে আমাদের প্রিয় ইমামদের জীবনের মতো আপনাদের জীবনগুলোও ওহির আলোয় আলোকিত হয়ে উঠবে, ইনশা আল্লাহ।
ইসলামী আকীদা
আল্লাহর সন্তুষ্টি অর্জন জান্নাত লাভের পূর্বশর্ত। তবে ইবাদাত শুধুমাত্র আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য করলেও অজ্ঞতা আর ভ্রান্ত বিশ্বাসের কারণে ঈমানে খাদ ঢুকে পড়ে। আকীদা সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান না থাকায় এমনটা হয়ে থাকে। আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে উত্তরনে সাহায্য করার নিয়তে ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহ. লিখেছিলেন ‘কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা’ বইটি।
ঈমান ধ্বংসের কারণ
বক্ষমান গ্রন্থটি আরব-বিশ্বের তাওহীদবাদী আন্দোলনের পুরোধা ইমাম মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাব রহিমাহুল্লাহ কর্তৃক রচিত ‘নাওয়াকিদুল ইসলাম’ গ্রন্থের সংক্ষিপ্ত ব্যাখ্যা। ব্যাখ্যাকার শাইখ আবদুল আযীয ইবনু মারযুক তারীফি আরব-বিশ্বে একজন তাওহীদবাদী আলিম হিসেবে প্রসিদ্ধ। এই গ্রন্থে তিনি ঈমান বিনষ্টকারী দশটি বিষয় নিয়ে বাস্তবমুখী তথ্যনির্ভর আলোচনা করেছেন।
ওয়াসওয়াসা (শয়তানের কুমন্ত্রণা)
ওয়াসওয়াসা, অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা। এই ওয়াসওয়াসায় আমরা সবাই কম বেশি ভুগি। যুগে যুগে অনেক আলিম এই সমস্যার সমাধান নিয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। এই বিষয়ে আধ্যাত্মিক জগতের বিখ্যাত আলিম ইবনুল-কাইয়্যিম রহ.-এরও রয়েছে ‘ওয়াসওয়াসা’ নামে স্বতন্ত্র গ্রন্থ। এই গ্রন্থে তিনি তুলে ধরেছেন ওয়াসওয়াসার প্রকারভেদ, এর কারণ, এবং কার্যকরী সমাধান।
সেই গ্রন্থের বাংলারূপ ‘ওয়াসওয়াসা: শয়তানের কুমন্ত্রণা।’
কলবুন সালীম
পাঠক জনপ্রিয়তা অর্জন করা ‘হারিয়ে যাওয়া মুক্তো‘র পর উস্তাদ আলি হাম্মুদার লেকচার অবলম্বনে দ্বিতীয় বই ‘কলবুন সালীম: নির্মল অন্তর, নির্মল জীবন’। এবারের বইটি ভিন্ন ধাঁচের। এতে স্থান পেয়েছে ঈমান জাগানিয়া একাধিক গল্প, সংশয় থেকে বেঁচে থাকার উপায়, দুআ কবুলের কৌশল, এছাড়া আত্মশুদ্ধি এবং আমলের উদ্দীপনা নিয়ে উস্তাদ আলি হাম্মুদার অসংখ্য উপদেশবাণী।
কিতাবুল ফিতান (১ম,২য় এবং ৩য় খন্ড) একত্রে
ফিতনাহ সম্পর্কে রাসূল (ﷺ)-এর ভবিষ্যতবাণী ও ফিতনার যুগে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো জানতে এটি হতে পারে চমৎকার একটি সিরিজ।
কিতাবুল ফিতান- ১ম খন্ড
ফিতনা সম্পর্কে রাসূল (ﷺ)-এর ভবিষ্যতবাণী ও ফিতনার যুগে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো জানতে এটি হতে পারে চমৎকার একটি সিরিজ।
কিতাবুল ফিতান- ২য় খন্ড
ফিতনাহ সম্পর্কে রাসূল (ﷺ)-এর ভবিষ্যতবাণী ও ফিতনার যুগে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো জানতে এটি হতে পারে চমৎকার একটি সিরিজ।
কিতাবুল ফিতান- ৩য় খন্ড
ফিতনাহ সম্পর্কে রাসূল (ﷺ)-এর ভবিষ্যতবাণী ও ফিতনার যুগে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো জানতে এটি হতে পারে চমৎকার একটি সিরিজ।
কিয়ামুল লাইল
কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাতের উপর এক হৃদয়স্পর্শী আলোচনা করা হয়েছে।
কুরআন বোঝার মজা
কুরআন বোঝার মজা ——————————- খুবই অসাধারণ এবং প্রান্জল ভাষায় লিখিত একটা বই। যা পাঠক এই হেদায়েত এর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল
কুরআন বোঝার মজা
কুরআন নিয়ে আমরা কিভাবে ভাববো, এই ভাবনা থেকে আমরা কী ধরনের স্বাদ আস্বাদন করতে পারব সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে ‘কুরআন বোঝার মজা’ বইটিতে। কুরআন কেন্দ্রিক বিভিন্ন ধরনের অনেকগুলো লেখার সমষ্টি এই বইটি, যা পাঠকের সামনে কুরআনের সৌন্দর্য ও শক্তি চমৎকারভাবে তুলে ধরবে ইন শা আল্লাহ।
কুরআনের মানচিত্র
কুরআন জুড়ে আল্লাহ্ তাআলা পূর্ববর্তী বহু জাতির ঘটনা বলেছেন। এগুলো নেহায়েত গল্প নয়, যা পাঠকের মনে শুধু বিস্ময় তৈরি করবে।
কুরআনের সাথে হৃদয়ের কথা
কুরআনের সব কথাই আমাদের হৃদয়কে নাড়িয়ে দেওয়ার মতো। তবুও, তাতে এমনকিছু কথা আছে, এমনকিছু ঘটনার উল্লেখ আছে, যা আমাদের তনু-মন খুব সহজে আত্মস্থ করে ফেলতে পারে। খুব সহজেই সেগুলো আমাদের মনে দাগ কেটে যায়। আমাদের ওপর প্রভাব বিস্তার করে। এই কথাগুলোর মর্মে মর্মে যেন জীবনের সুর ধ্বনিত হয়। তাই, সেই কথাগুলো আমাদের নজর কাড়ে। কাড়ে আমাদের মন। কুরআনের এমনকিছু হৃদয়-গভীর কথা নিয়ে সাজানো আমাদের ‘কুরআনের সাথে হৃদয়ের কথা’ বইটি।
কুররাতু আইয়ুন – যে জীবন জুড়ায় নয়ন
কুররাতু আইয়ুন যে জীবন জুড়ায় নয়ন লেখকের ভাষায়: এই লেখা শুধুমাত্র যারা ইসলাম অনুযায়ী পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে জীবনকে সাজাতে
কুররাতু আইয়ুন -২ (যে জীবন জুড়ায় মনন)
ডা. শামসুল আরেফীনের পেশা চিকিৎসা। কিন্তু তার রচনা পড়লে মনে হয়, তিনি একজন জাতলেখক, যিনি কিনা অনেককাল লেখালেখি করে জনপ্রিয় ও মনপ্রিয় একজন; এখন যাবজ্জীবনের লব্ধ ও নির্যাসিত অভিজ্ঞতা ও শিক্ষা লিখছেন পাঠকের সাথে বৈঠকি ভাষায়…এর আগে তিনি লিখেছিলেন কুররাতু আইয়ুন-১ : যে জীবন জুড়ায় নয়ন। মুড়ি-মুড়কির মতো সে বই পাঠকের প্রিয়তা ও ভালোবাসা পেয়েছিলো; আজও সে ধারা এতটুক ক্ষুণ্ণ হয়নি। অসংখ্য মানুষ পালটে ফেলেছিলো জীবনের অভিমুখ, আজও পাল্টায়। আমরা মুগ্ধচোখে দেখি, রচনার গুণে এ যুগেও ঘর-সংসার এমনকি জীবনেও লাগতে পারে পরকালের সোনারঙ…সেই ধারাবাহিকতায় লেখকের এবারের রচনা─কুররাতু আইয়ুন-২ : যে জীবন জুড়ায় মনন। এই বই পড়ে পাঠকের মনে হবে—মানুষ ইসলাম জানে না, আমি কী করলাম জীবনে; কোনো দিন কি দাওয়াত দিয়েছি? পড়তে পড়তে মরমে মরে যাবেন আর নতুন উজ্জীবনে এক দাওয়াতি জীবন শুরু হবে আপনার।নারীর প্রতি জীবনে যত অবহেলা, যা কোনো দিন দেখতে পান না, যাদেরকে কেবল মনে করেন—সমস্যার সার, ভাবেন—ফেতনা, বই পড়তে পড়তে দেখবেন, নারীকে কোনো দিন ভালো তো বাসেনইনি, সুবিচারও করেননি তার অধিকার বিষয়ে; দেখবেন, আল্লাহর আদালতে দাঁড়িয়ে আছেন অপরাধী হয়ে।জীবনে ঢুকে পড়েছে অশ্লীলতার নীল ছায়া, বের হতে পারছেন না? খ্যাতি আর মোহ যে লজ্জাহীনভাবে জেঁকে ধরেছে, জানেনই না সে কথা? দ্বীনই আসল ও মূল জানেন, তবু নানা প্রয়োজন ও ‘কিছু জিনিসের দরকার আছে’-র পাল্লায় পড়ে দ্বীনের খেয়ানত করতে থাকেন? বাচ্চা বিগড়ে যাচ্ছে, স্ত্রীকে দেখতে পারেন না, বুজুর্গদের জীবন মনে হয় রূপকথা? প্রিয় বন্ধু, জীবনে একটুও সময় নেই? বাসে ঢুলতে ঢুলতে, রিকশার জ্যামে বসে, ‘জরুরি’ ব্রাউজিংয়ের দশ মিনিট বাঁচিয়ে—মোটের ওপর একটু অবসর করে বইটি হাতে নিন; তারপর, বই কথা বলবে।
খুশু-খুযু
“খুশূ-খুযূ”বইটি মূলত নামাজ নিয়ে।এটি সেই সকল মানুষদের জন্য যারা তাদের সালাতকে পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর সাথে তাদের সম্পর্ক সুদৃঢ় করতে চায়।
গল্পগুলো অন্যরকম
ট্রাংক খুলে কাগজপত্র ঘাঁটছিলাম। হুট করে পেয়ে গেলাম ডায়েরিটা। পেয়েই যখন গেলাম, আবার না হয় লিখি। মা চলে গেছেন বছরখানেক
গুনাহ মাফের উপায়
আপনি হয়তো খুব সাবধান। পথে বেরোলে মুখে সেঁটে নেন মাস্ক, পায়ে মোজা আর চোখে রোদচশমা। কিন্তু বেপরোয়া গতিতে যে বাস
ছোটদের ঈমান সিরিজ
প্রতিটি গল্পই কুরআন, হাদীস কিংবা তাফসীর-গ্রন্থকে অবলম্বন করে সাজানো হয়েছে। আর প্রতিটি গল্পে রয়েছে আকর্ষণীয় শিশুতোষ রঙিন রঙিন ছবি।
জীবন পথে সফল হতে
জীবন পথে সফল হতে’ বইটি অনুবাদ করা হয়েছে শাইখ আব্দুল কারীম বাক্কার এর রচিত ‘ইলা আবনাঈ ওয়া বানাতী! খামসুনা শাময়াতান লি-ইযায়াতি দুরবিকুম’ বই থেকে।
বইটির মূল উদ্দেশ্য – তরুন প্রজন্মকে দুনিয়া ও আখিরাতের সফলতার পথগুলো দেখিয়ে দেয়া। এই বইটিতে তিনি জানিয়েছেন- কিভাবে জীবনে সফল হতে হয়, কিভাবে ব্যক্তিত্ব গড়ে তুলতে হয়, কিভাবে দুনিয়া ও আখেরাতের দুই দিকেই লাভবান হওয়া যায়, কিভাবে সফলতার পথে আসা বাঁধাগুলো সহজে অতিক্রম করা যায়। এই লেখাগুলো তাদেরকে পথ দেখাবে, যারা জীবনে সফল হতে চায়।
জীবন যদি হতো নারী সাহাবির মতো
ফিতনার এই যুগে কীভাবে আমরা আমাদের জীবনকে নারী সাহাবীদের জীবনের আদর্শের আলোকে গড়ে তুলব লেখক
ড. হানান লাশীন সেই উপায়গুলোই এখানে সহজ,সাবলিল মনোমুগ্ধকর ভাষায় তুলে ধরেছেন।
টাইম মেশিন
'চার বন্ধুর সমুদ্র অভিযান’ বইটির ধারাবাহিকতায় এবার এসেছে ‘টাইম মেশিন’। অন্তু , জাফর স্যার এবং জাফর স্যারের তৈরি টাইম মেশিনের রোমাঞ্চকর গল্পটি পড়ে যখন আপনি শেষ করবেন, তখন আপনি অনুধাবন করবেন যে, ইবরাহীম আ.-এর জীবন সম্পর্কেও অনেক কিছু জানা হয়ে গেছে আপনার। ইন শা আল্লাহ, আপনি ইবরাহীম আ.-কে আরও গভীরভাবে ভালোবাসতে শুরু করবেন।
ডাবল স্ট্যান্ডার্ড ২.০
লেখক এ বইতে দেখাতে চেষ্টা করেছেন পশ্চিমা সমাজের সাথে ইসলামের আদর্শিক দ্বন্দ্বটা কোথায়, কেন সবাই পশ্চিমের সাথে একাকার হতে পারছে, আর ইসলাম পারছে না। এছাড়া দেখাতে চেয়েছেন ইসলামের ব্যবহারিক প্রয়োগটা কেমন ছিল। পশ্চিমা আদর্শের ইতিহাস আর ইসলামের ইতিহাসের একটা তুলনামূলক চিত্র পাঠক পাবেন।
তারাফুল
আবদুল্লাহ মাহমুদ নজীব একজন স্বাপ্নিক সবুজ তরুণ। নিজের জীবনবোধ এবং জীবনদর্শন থেকে তিনি আমাদের জন্য কিছু পাঠ তুলে এনেছেন। জীবনের নিত্য পরিসরে, স্রষ্টার সান্নিধ্যে আসতে তিনি যে-উপায়, যে-দর্শন লালন করেন, সেই দর্শন পড়ে আগ্রহী পাঠকমাত্রই ভাববে, চিন্তা করবে―এমনটাই তিনি আশা করেন। তার সেই জীবনদর্শনের সমন্বিত রূপের নাম― ‘তারাফুল’। তারাফুলের মতো করে প্রস্ফুটিত হবে বিশ্বাসী হৃদয়গুলো―এমন প্রত্যাশা আমাদেরও।
তিতিন
জীবনের ধাপগুলো সবার জন্য যেমন জটিল হয়না তেমনি অনেকের জন্য সহজও হয়না খুব। অবহেলা, অন্যায়-অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে কারও কারও জীবন। কেউ বা আবার স্বস্তি খুঁজে ফেরে ভুল পথে, আশা ছেড়ে হতাশার অতল গহ্বরে। সে পথে আদৌ কি স্বস্তি মেলে? জানতে হলে সঙ্গী হতে হবে তিতিনের।
তিনিই আমার রব
বইয়ের সাদা-কালো প্রচ্ছদটি আপনাকে ভাবতে শেখাবে যখন আপনার চারপাশ কালো অন্ধকার এ ছেয়ে গেছে, আপনি আর কোনো পথের সন্ধান পাচ্ছেন না, তখন আপনার রব আপনাকে পথ দেখিয়ে দিবেন ইন শা আল্লাহ।
তুমি ফিরবে বলে
‘তুমি ফিরবে বলে’ বইটি রবের দিকে মানুষকে ফিরিয়ে আনার আকুতিভরা এক তীব্র মর্মস্পর্শী আখ্যান।
দরজা এখনও খোলা
তাওবার ওপর রচিত বক্ষ্যমাণ গ্রন্থটি ইতিহাসের সবচেয়ে প্রাচীন গ্রন্থগুলোর একটি। জগদ্বিখ্যাত ইমাম ইবনু আবিদ দুনইয়া রহ.-এতে তাওবাহ বিষয়ক নবীজির হাদীস, সাহাবী এবং পরবর্তী প্রজন্মের উক্তিগুলো সংকলন করেছেন।
নবিজির পরশে সালাফের দরসে
‘জামিউল উলুমি ওয়াল হিকাম’ গ্রন্থটি শতাব্দীর-পর-শতাব্দী পাঠকদের প্রিয়-গ্রন্থের তালিকায় স্থান করে আছে অনুবাদকদ্বয় এই সুবিশাল গ্রন্থ থেকে প্রতিটি হাদীসের সপেক্ষে সালাফদের বাণীগুলো চয়ন করে ক্রমান্বয়ে সাঁজিয়েছেন। অনেকটা রাসূল-ﷺ-এর হাদীসের ব্যাখ্যা সালাফদের মুখে শোনা। ফলে পাঠক একই সাথে নবিজির হাদীস, এবং এগুলোর ব্যাখ্যা সালাফদের বাণী থেকে শিখবে এবং আত্মন্নায়নে ব্যাপক ভূমিকা রাখবে।
নানান রঙের মানুষ
এই বই ওজনের দিক থেকে না হলেও জ্ঞানের দিক থেকে অনেক ভারী । বইটির নাম নানান রঙের মানুষ হলেও এটি মুলত আমাদের আশে পাশে ছড়িয়ে থাকা নানান ভালো মানুষের গল্প, ভালো মানুষ হবার গল্প, নৈতিকতা শিক্ষার গল্প ।









