যারা দূরদূরান্ত থেকে অনলাইনে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুরের বিভিন্ন জাতের আম কিনছেন, তাদের জন্য নাসীহাহ। যে কৌশলগুলো মানলে আপনি আমের পরিপূর্ণ স্বাদ পাবেন-
১. অবশ্যই আমের পরিপক্কতা নিশ্চিত করুন। এক্ষেত্রে সরকার নির্ধারিত আম সংগ্রহের সম্ভাব্য সময়কে ফলো করুন। এই সময়ের আগে আম কিনবেন না।
২. আম নেয়ার ক্ষেত্রে ভালো প্যাকেজিং নিশ্চিত করুন। খরচ কিছুটা বেশি হলেও প্লাস্টিক ক্যারেটে আম কিনুন, যাতে কুরিয়ারে পরিবহন করাকালীন আমের ওপর স্ট্রেস কম পড়ে। কৃষক/বিক্রেতার ভালো প্যাকেজিংয়ে দেয়ার পরও কুরিয়ারের অব্যবস্থাপনার কারণে ২/১ টা আম থেঁতলে যাওয়াটা আপনাকে মেনে নিয়েই অর্ডার করতে হবে।
৩. কুরিয়ার থেকে আম সংগ্রহ করা মাত্রই পাঁকা আম ভেবে কেটে খাবেন না। ভালোভাবে পাঁকার সুযোগ দিন (১/২ দিন অপেক্ষা করুন), যাতে আমে সুক্রোজ উৎপন্ন হয় এবং আম মিষ্ট হয়। নতুবা আম টক লাগবে।
৪. আমের ক্যারেট হাতে পাওয়ার পর আম সরাসরি মেঝেতে রাখবেন না। মেঝেতে চট কিংবা মোটা করে পেপার বিছিয়ে তার উপর আমগুলো রাখুন। এরপর অন্য একটা চট দিয়ে আম গুলো ঢেকে দিন।
৫. আমের ভিতরে প্রাকৃতিক ভাবেই ইথিলিন গ্যাস উৎপন্ন হয়। তাই এই গ্যাস উড়ে যাওয়া রোধে ফ্যানের নিচে আম রাখবেন না। এসি রুমে বা ফ্রিজেও আম রাখবেন না। রান্নাঘর বা খাটের নিচে আম রেখে চট দিয়ে ঢেকে রাখুন যাতে আম ভালোভাবে পাঁকে।
৬. প্রতিদিন ২/৩ বার আমগুলো পরীক্ষা করুন। আম ভালোভাবে পেঁকেছে নিশ্চিত হলেই কেবলমাত্র আম খাওয়া শুরু করুন।