তরুণ উদ্যোক্তাদের স্বপ্নের বাজার www.rialto.com.bd (রিয়ালটো বিডি) এর আয়োজনে প্রথম বারের মতো ‘আন্তঃবিশ্ববিদ্যালয় মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট-২০২০’ শুরু হয়েছে। ‘নিজের ক্যাম্পাসের সৌন্দর্যে বিমোহিত হোক সারাদেশ’ শীর্ষক ওই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ছবি জমা দিতে পারবে।
শিক্ষার্থীরা নিজ ফোনের ক্যামেরায় বন্দি করা ক্যাম্পাসের বিভিন্ন সময়ের ও বিভিন্ন স্থানের মনোমুগ্ধকর ছবিগুলো পাঠিয়ে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র অর্জন করার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিন ফটোগ্রাফার পাবেন মোট ৩০০০ টাকার পুরস্কার ও সনদপত্র। প্রথম পুরস্কার ১৫০০ টাকার, দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার, তৃতীয় পুরস্কার ৫০০ টাকার। এছাড়াও প্রথম ১০ জনের জন্য রয়েছে রিয়ালটো বিডি’র যেকোনো পণ্যে বিশেষ ছাড়।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলীঃ
১. বিভিন্ন ঋতুতে/সময়ে তোলা নিজের ক্যাম্পাসের ছবি রিয়ালটো বিডি’র স্ব স্ব ক্যাম্পাস গ্রুপে পোস্ট করতে হবে।
২. ছবি পোস্ট করার সময় পোস্টের উপরে #RialtoBD_Campus_Photography_Contest_2020 হ্যাশট্যাগ দিতে হবে। এরপর নিজের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম, স্থানের নাম, ফোনের মডেল ও ক্যামেরা স্পেসিফিকেশন উল্লেখ করতে হবে।
৩. একজন ফটোগ্রাফার নিজের ক্যাম্পাসের স্থান ও সময় ভেদে সর্বোচ্চ ৫ টি ছবি একসাথে পোস্ট করতে পারবেন। একবারের বেশি ছবি পোস্ট করা যাবে না।
৪. বিস্তারিত জানতে ও ছবি জমা দিতে রিয়ালটো বিডি’র স্ব স্ব ক্যাম্পাস গ্রুপে জয়েন করতে হবে।
৫. অবশ্যই নিজের তোলা ছবি পাঠাতে হবে। অন্য কেউ কপিরাইট ক্লেইম করলে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
৬. বিচারকদের মূল্যায়ণ ও দর্শকদের ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য রয়েছে সনদপত্র ও পুরস্কার।
ছবি নির্বাচন প্রক্রিয়াঃ
১. প্রথম ধাপঃ প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজন ফটোগ্রাফারের তিনটি করে ছবি নির্বাচন করা হবে।
২. দ্বিতীয় ধাপঃ এরপর সকল বিশ্ববিদ্যালয়ের নির্বাচিতদের নিয়ে রিয়ালটো বিডি এর অফিসিয়াল পেজ @Rialto.com.bd তে ফাইনাল রাউন্ড পরিচালিত হবে। তার মধ্য থেকে সেরা তিনজন ফটোগ্রাফারকে বিজয়ী ঘোষণা করা হবে।
৩. প্রতি ধাপেই বিচারকদের মূল্যায়ণকে ৫০% ও দর্শকদের লাইক, কমেন্ট ও শেয়ারের রেটিং কে ৫০% ধরে বিজয়ীদের নির্বাচন করা হবে।
প্রথম ধাপঃ
📣 ৫ নভেম্বর থেকেই গ্রুপে পোস্ট করা ছবি অ্যাপ্রুভ করা হবে। প্রতিদিন সকাল ১০ টায় ও সন্ধ্যা ৭ টায় ছবি অ্যাপ্রুভ করা হবে।
📣 অ্যাপ্রুভ করা পোস্টে লাইক, কমেন্ট বাড়ানোর জন্য পোস্ট নিজেদের বন্ধু-বান্ধব ও পরিচিতদের কাছে শেয়ার করতে পারবেন।
📣 পোস্টে কমেন্টকারীকে প্রতিটি ছবির জন্য ১-৫ পর্যন্ত যেকোনো সংখ্যায় রেটিং দিতে হবে। ভগ্নাংশ রেটিং গণনা করা হবে না। কমেন্টকারীকে একটি পোস্টের ৫ টি ছবির জন্য (ক- ৫, খ- ৩, গ- ৪, ঘ- ৫, ঙ- ৪) এভাবে একটি কমেন্টের মাধ্যমে রেটিং প্রদান করতে হবে। এই রেটিং গ্রহণ চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
🏆১৭ নভেম্বরের মধ্যে প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে। প্রথম ধাপে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজন ফটোগ্রাফারের তিনটি করে ছবি নির্বাচন করা হবে।
দ্বিতীয় ধাপঃ
২০ নভেম্বর থেকে দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে।
📣 দ্বিতীয় ধাপে প্রতিটি ক্যাম্পাস থেকে বিজয়ী তিনজন ফটোগ্রাফারের তিনটি করে ছবি নিয়ে সবগুলো ছবি রিয়ালটো বিডি’র অফিসিয়াল ফেসবুক পেজ @Rialto.com.bd তে একটি পোস্টে দেয়া হবে।
📣 ওই পোস্টে দর্শকরা সর্বনিম্ন ১টি ও সর্বোচ্চ ৩টি ছবি বাছাই করে ভোট প্রদান করবেন। দর্শকরা শুধু ছবিতে উল্লেখিত নাম্বার কমেন্টে উল্লেখ করবেন।
📣 দর্শকদের ভোট ও বিচারকদের মূল্যায়নের মাধ্যমে তিনজন বিজয়ী নির্বাচন করা হবে।
প্রতি ধাপেই বিচারকদের মূল্যায়ণকে ৫০% ও দর্শকদের লাইক, কমেন্ট ও শেয়ারের রেটিং কে ৫০% ধরে বিজয়ীদের নির্বাচন করা হবে।
রিয়ালটো বিডির অফিশিয়াল পেজ লিংক- https://www.facebook.com/Rialtobdshop/
রিয়ালটো বিডির অফিশিয়াল গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/728691794569037/?ref=share
এছাড়া যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন-
০১৭৬৭ ৩৮৮২৮৭ অথবা ০১৭৬৬ ৪১১৯৪৬ নাম্বারে।









Wow nice